ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ও এজন্য প্রয়োজনীয় সিস্টেম বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও ইবিএল এএমডি আহমেদ শাহীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এর ফলে চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের জন্য হোল্ডিং ট্যাক্স পেমেন্ট আরো সুবিধাজনক, স্বচ্ছ ও গতিশীল হবে।