প্রাইম ব্যাংকের কার্ডধারীরা মোটর হেড বিডির অটোমোটিভ সেবায় পাবেন বিশেষ ছাড়

গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে মোটর হেড বিডির সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং মোটর হেড বিডির পরিচালক ও হেড অব বিজনেস একরামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা মোটর হেড বিডি প্রদত্ত বিভিন্ন অটোমোটিভ সেবায় ১২ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী এবং মোটর হেড বিডির পরিচালক তারিকুল ইসলাম রাজিবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাইম ব্যাংক জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

আরও