ওইসিডি অঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) অঞ্চলে ভোক্তা মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় গত জুনে বেড়ে ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) অঞ্চলে ভোক্তা মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় গত জুনে বেড়ে ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। এর আগে মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৪ শতাংশ। জুনে ৩৮টি ওইসিডি সদস্যদেশের মধ্যে ২১টিতে মূল্যস্ফীতি বেড়েছে। এর মধ্যে চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া ও সুইডেনে মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট অর্থাৎ উল্লেখযোগ্য আকারে বেড়েছে। অন্যদিকে সাতটি দেশে মূল্যস্ফীতি কমেছে এবং ১০টি দেশে স্থিতিশীল বা মোটামুটি অপরিবর্তিত ছিল। খবর আনাদোলু

আরও