এপ্রিল-জুন

ভারতের কয়লা উত্তোলন বেড়েছে ১৬.৩৯%

ভারতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট কয়লা উত্তোলন বার্ষিক ভিত্তিতে ১৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

ভারতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট কয়লা উত্তোলন বার্ষিক ভিত্তিতে ১৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ সময় বিভিন্ন খনি থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ বেড়েছে ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ। ভারতের কয়লা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খনির সক্ষমতার যথাযথ ব্যবহার এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

কয়লা মন্ত্রণালয়ের প্রকাশিত গ্রাফ অনুযায়ী, ভারতে ২০২৫ সালের জুনে কোম্পানির নিজস্ব ব্যবহার (ক্যাপটিভ) ও বাণিজ্যিক খনি থেকে কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টনে। একই সময় এসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি পণ্যটির সরবরাহের পরিমাণ ছিল ১ কোটি ৭৩ লাখ ১০ হাজার টন।

ভারতে তিন বছর ধরে কয়লা উত্তোলন ও সরবরাহে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এটি দেশটির কয়লা খাতে শক্তিশালী ও স্থিতিশীল প্রবৃদ্ধির ইঙ্গিত।

এদিকে জুনে ভারতের ওড়িশা রাজ্যে উৎকল এ মাইনে খনন অনুমোদন দেয়া হয়েছে। এর সর্বাধিক উত্তোলন সক্ষমতা (পিক রেটেড ক্যাপাসিটি) ২ কোটি ৫০ লাখ টন হতে পারে। ফলে সামনের দিনগুলোয় ভারতের অভ্যন্তরীণ কয়লা উত্তোলন সক্ষমতা আরো বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

আরও