রংপুরের সেরা করদাতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় রংপুর কর অঞ্চলের উদ্যোগে ট্যাক্স কার্ডপ্রাপ্ত করদাতাসহ মোট ১৫ জন করদাতাকে সম্মাননা সনদ এবং ক্রেস্ট দেয়া হয়। কর অঞ্চল রংপুরের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী কর কমিশনার সুমন কুমার বর্মণ।
সম্মাননাপ্রাপ্ত করদাতারা হলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বাসিন্দা ট্যাক্স কার্ডপ্রাপ্ত করদাতা মো. কাশেম, রংপুর সিটি করপোরেশন এলাকার সর্বোচ্চ কর প্রদানকারী সেরা করদাতা ক্যাটাগরিতে মনজুর আহমেদ, ইয়ামিন রসুল চৌধুরী ও মো. মোসাদ্দেক হোসেন, দীর্ঘ সময় কর প্রদানকারী সেরা করদাতা ক্যাটাগরিতে একেএম মোজাম্মেল হক ও মাহাতাব উদ্দিন, সর্বোচ্চ কর প্রদানকারী সেরা নারী করদাতা গুল নাহার ইসলাম পপি, ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সেরা করদাতা তৌহিদ হোসেন, জেলার সর্বোচ্চ কর প্রদানকারী সেরা করদাতা ক্যাটাগরিতে মৃত তোফাজ্জল হোসেনের বৈধ উত্তরাধিকারী শফিকুল ইসলাম ও মাহমুদুন নবী, দীর্ঘ সময় কর প্রদানকারী সেরা করদাতা ক্যাটাগরিতে শফিকুল ইসলাম ভরসা ও আতাউর রহমান তরফদার, সর্বোচ্চ কর প্রদানকারী সেরা নারী করদাতা লিটি খান ভরসা ও ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সেরা করদাতা নাজিরুল ইসলামকে সম্মাননা সনদ এবং ক্রেস্ট দেয়া হয়।