ক্যাননের নতুন ৪ মডেলের পেশাদার ক্যামেরা নিয়ে এল স্মার্ট টেকনোলজিস

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি এবং আধুনিক সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণে এর ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরা হয়।

বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রডাকশন খাতের জন্য চারটি নতুন মডেলের ক্যামেরা উন্মোচন করেছে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এগুলো হলো ক্যানন ইওএস সি৫০, ক্যানন এক্সএ৬৫, ক্যানন এক্সএফ৬০৫ এবং ক্যানন পিটিজেড সিআর-এন১০০। এসব প্রযুক্তি টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রডাকশন, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও ধারণে ব্যবহারের উপযোগী।

রাজধানীর একটি হোটেলে সোমবার ‘ইমেজারি ইন মোশন—পাওয়ার্ড বাই ক্যানন অ্যান্ড স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড’ শীর্ষক অনুষ্ঠানে পণ্যগুলো উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম; গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান; ক্যাননের হেড অব বিজনেস নূর মো. শাহরিয়ার ও ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন, টেরিস ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার পেশাজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি এবং আধুনিক সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণে এর ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরা হয়। টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রডাকশন, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও ধারণের ক্ষেত্রে আধুনিক ক্যামেরা প্রযুক্তির ব্যবহার এবং কাজের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে চারটি ক্যামেরার মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রডাকশন পরিবেশের উপযোগী প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। এছাড়া ক্যাননের সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা এবং প্যান-টিল্ট-জুম (পিটিজেড) ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রক্রিয়া নিয়ে পৃথক উপস্থাপনাও ছিল।

ক্যাননের ক্যামেরার পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের (অ্যাপারচার) লাইটিং পণ্যও প্রদর্শন করা হয়। পেশাজীবীরা সরাসরি পণ্য দেখার পাশাপাশি সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানা এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, প্রযুক্তিগত সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সমাধান পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আরও