ভিয়েতনামে কমেছে কফির দাম

ভিয়েতনামে কফি বিনের দাম গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার কিছুটা কমেছে।

ভিয়েতনামে কফি বিনের দাম গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার কিছুটা কমেছে। ব্যবসায়ীদের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলের কৃষকরা বৃহস্পতিবার প্রতি কেজি কফি বিন ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ৫০০ ডংয়ে (প্রায় ৫ ডলার থেকে ৫ ডলার ২ সেন্ট) বিক্রি করেছেন, এক সপ্তাহ আগেও যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭০০ থেকে ১ লাখ ৩৩ হাজার ৭০০ ডং।

সেন্ট্রাল হাইল্যান্ডসের এক ব্যবসায়ী বলেন, ‘অভ্যন্তরীণ দামের এ সামান্য পতন বৈশ্বিক বাজারের পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত করে না। তবে কিছু কৃষক উৎপাদন খরচ মেটাতে নগদ বিক্রি বাড়িয়েছেন।’

এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় রোবাস্তা কফি বিন মে মাসের চুক্তির তুলনায় ১২০ ডলার ছাড়ে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের ১৫০-১৬০ ডলারের ছাড়ের তুলনায় কম।

এক ব্যবসায়ী জানান, এ পরিবর্তনের পেছনে রয়েছে লন্ডনের বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব ও বিনের সংকট।

আরও