গত সপ্তাহে কুপন রেট ঘোষণা করেছে দুই বন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই পারপেচুয়াল বন্ড গত সপ্তাহে ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই পারপেচুয়াল বন্ড গত সপ্তাহে ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করেছে। বন্ড দুটি হলো এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড ও এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এআইবিএল বন্ড: বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য একই হারে কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ৯ দশমিক ২৮ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে এআইবিএল বন্ড। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ৮ দশমিক ২২ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছিল বন্ডের ট্রাস্টি। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছিল।

বন্ডটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

উল্লেখ্য, আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা পারপেচুয়াল বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। এর মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। এ বন্ডের কুপন হার ৬ থেকে ১০ শতাংশ। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হয়েছে।

এসজেআইবিএল বন্ড: বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট আড়াই শতাংশ।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করা হয়েছিল। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা ঘোষণা দিয়েছিল বন্ডটির ট্রাস্টি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা পেয়েছেন বন্ডটির ইউনিটহোল্ডাররা।

উল্লেখ্য, আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড আপ, নন-কিউমুলেটিভ, ব্যাসেল-৩ কমপ্লেইন্ট পারপেচুয়াল বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক। এর মধ্যে বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হয়েছে।

আরও