২০২৪ সালে তুরস্কের স্টার্টআপগুলোয় বিনিয়োগ আগের বছরের তুলনায় ৪২৩ শতাংশ বেড়ে ২৬০ কোটি ডলারে পৌঁছে। পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি তুরকিয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দেশটির স্টার্টআপগুলো ৪৯ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছিল, ওই সময় ২৯৭টি চুক্তি হয়েছিল। তবে গত বছর চুক্তির সংখ্যা ৩৪টি বেড়ে ৩৩১টি হলেও আর্থিক মূল্য ছিল পাঁচ গুণ। ২০২৪ সালে চুক্তি অনুযায়ী শীর্ষস্থানে ছিল ফিনটেক খাত, যেখানে ৩১টি চুক্তি হয়েছে। এরপর অবস্থানে রয়েছে বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত, যেখান চুক্তি হয়েছে যথাক্রমে ২৮ ও ২৫টি। খবর ও ছবি আনাদোলু