আইসিইতে চিনির দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত শুক্রবার অপরিশোধিত চিনির দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। এ সময় পাউন্ডপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৫ ডলার ১২ সেন্টে এবং সাপ্তাহিক দরবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১ শতাংশে। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চিনির দাম বাড়লেও বিশ্লেষকরা চলতি মৌসুমে দীর্ঘমেয়াদে উদ্বৃত্তের পূর্বাভাস দিয়েছেন। সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং কম চাহিদার কারণে বাজারে নিম্নমুখী চাপ বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া গত সপ্তাহের লেনদেনের শেষদিনে আইসিইতে পরিশোধিত চিনির দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৪২৯ ডলারে দাঁড়িয়েছে।

আরও