দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১১৪ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়ার কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান, রেনাটা, আইসিবি সোনালী ওয়ান, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ফাইন ফুডসের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৩৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৫৪ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ানের ১১ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩ টাকা ৭০ পয়সা। এছাড়া ব্লক মার্কেটে রেনাটার ৬ কোটি ৩০ লাখ টাকা, আইসিবি সোনালী ওয়ানের ৩ কোটি ৬৭ লাখ ৯০ হাজার, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার, বিচ হ্যাচারির ৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯০ লাখ ৯০ হাজার ও খান ব্রাদার্সের ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।