বিকাশে মেট্রোরেলের কার্ড রিচার্জের সুযোগ, ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

মেট্রোরেলের কার্ড রিচার্জের জন্য স্টেশন কিংবা ব্যাংকের বুথের লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জের জন্য স্টেশন কিংবা ব্যাংকের বুথের লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ হয়েছে। এখন থেকে ঘরে বসেই বিকাশের মাধ্যমে এ রিচার্জ করতে পারছেন যাত্রীরা। সেই সঙ্গে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের কার্ড ব্যবহার হচ্ছে—র‍্যাপিড ও এমআরটি পাস। নতুন ব্যবস্থায় দুই ধরনের কার্ডই বিকাশের মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের কার্ডের রিচার্জ বিকাশ করলেই মিলছে ৫ শতাংশ করে ক্যাশব্যাক। দিনে একবার ও অফার চলাকালীন সর্বোচ্চ দুইবারে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

মেট্রোরেলের কার্ড রিচার্জের জন্য বিকাশ অ্যাপের সাজেশন বক্স থেকে মেট্রোরেল আইকনে ট্যাপ করে অথবা সরাসরি র‍্যাপিড পাসের ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে। এই ওয়েবসাইটে নিবন্ধন করা না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে তা সম্পন্ন করতে হবে। এরপর গ্রাহক কার্ডের তথ্য দিয়ে নিবন্ধন করতে পরবেন।

পরের ধাপে ‘রিচার্জ’ অপশনে গিয়ে যে কার্ডটি রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করে নিশ্চিত করলেই কার্ডটি রিচার্জ হয়ে যাবে।

অনলাইন রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি ট্যাপ করে রিচার্জকৃত ব্যালান্স যুক্ত করতে হবে। এটি সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস চলে যাবে। একটি কার্ডে একবারে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।—বিজ্ঞপ্তি

আরও