রেকর্ড ৩৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে তুরস্কের রফতানি

২০২৫ সালে তুরস্ক থেকে পণ্য ও সেবা মিলিয়ে রফতানি সর্বকালের সর্বোচ্চ ৩৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

২০২৫ সালে তুরস্ক থেকে পণ্য ও সেবা মিলিয়ে রফতানি সর্বকালের সর্বোচ্চ ৩৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সম্প্রতি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, ইউরোপের চতুর্থ বৃহত্তম ও বিশ্বে ১২তম বৃহত্তম উৎপাদন কেন্দ্র তুরস্ক। এখানে বছরে প্রায় ১৫ লাখ গাড়ি তৈরি হয় এবং রফতানীকৃত গাড়ির মূল্য ৪১ বিলিয়ন ডলারের বেশি। তুরস্কের প্রতিরক্ষা রফতানি ২০০২ সালের ২৪ কোটি ৮০ লাখ থেকে বেড়ে গত বছর ৯৮৭ কোটি ডলারে পৌঁছেছে। তুরস্ক এখন ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৫ সালে ইইউ-তুরস্ক বাণিজ্য দাঁড়িয়েছে ২৩২ দশমিক ৭ বিলিয়ন, আর ইইউতে রফতানি বেড়ে হয়েছে ১১৭ বিলিয়ন ডলার। খবর আনাদোলু

আরও