নবায়নযোগ্য বিদ্যুতে ৮০০০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্ক

২০৩৫ সালের মধ্যে বায়ু ও সৌরভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ১ লাখ ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় তুরস্ক, যা বর্তমান সক্ষমতার চার গুণ।

২০৩৫ সালের মধ্যে বায়ু ও সৌরভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ১ লাখ ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় তুরস্ক, যা বর্তমান সক্ষমতার চার গুণ। এ বাবদ খরচ হবে ৮ হাজার কোটি ডলার। এ লক্ষ্য অনুসারে দেশটিতে বার্ষিক প্রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা বাড়বে। সম্প্রতি এসব তথ্য উল্লেখ করে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়কমন্ত্রী আলপারসলান বায়রাকতার জানান, ২০৫৩ সাল নাগাদ জ্বালানি খাতে বিদেশ নির্ভরতা কমানোর পাশাপাশি নিট জিরো কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জন করতে চায় তুরস্ক। খবর ও ছবি আনাদোলু

আরও