লার্নিং লুমিনারিজ প্রোগ্রামের আওতায় ৬৮ কর্মীকে সম্মাননা ব্র্যাক ব্যাংকের

ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, একাডেমিক ক্ষেত্রে সাফল্য অর্জন ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে অবদানের জন্য ৬৮ কর্মীকে সম্মাননা দেয়া হয়।

প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ৬৮ কর্মীকে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকের অভ্যন্তরে শিক্ষা ও পেশাগত দক্ষতার মান আরো শক্তিশালী করতে ‘লার্নিং লুমিনারিজ প্রোগ্রাম ২০২৫’-এর আওতায় এ স্বীকৃতি দেয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, একাডেমিক ক্ষেত্রে সাফল্য অর্জন ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে অবদানের জন্য ৬৮ কর্মীকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে প্রশিক্ষক হিসেবে অবদানের জন্য ৩০ জন ‘লার্নিং আর্কিটেক্ট’, বিআইবিএম ফাউন্ডেশন প্রোগ্রামে প্রথম স্থান অর্জনের জন্য ৩৪ জন ‘লার্নিং চ্যাম্পিয়ন’ এবং নিজ নিজ বিভাগে লার্নিং উদ্যোগ সমন্বয়ে অবদানের জন্য চারজন ‘লার্নিং অ্যানাবলার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নির্ভর করে সেই প্রতিষ্ঠানের কর্মীরা কতখানি দক্ষতার সঙ্গে শিক্ষা গ্রহণ করছেন, একে অন্যের সঙ্গে নলেজ শেয়ার করছেন এবং একে অন্যের বিকাশে কতটুকু ভূমিকা রাখছেন—তার ওপর। আমাদের লার্নিং লুমিনারিজরা ব্যক্তি দক্ষতাকে সম্মিলিত সক্ষমতায় রূপান্তরের মাধ্যমে এ চেতনাকেই ধারণ করছেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ; ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; ডিএমডি ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ কার্যক্রমে নিয়মিত বিনিয়োগ করছে ব্র্যাক ব্যাংক। ‘লার্নিং লুমিনারিজ’সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কর্মীদের পারস্পরিক জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি।

আরও