পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে। কোম্পানি দুটি হলো আফতাব অটোমোবাইলস লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
আফতাব অটোমোবাইলস: কোম্পানিটিকে বিদ্যমান ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়। গতকাল থেকেই কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫৭ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬৪ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আফতাব অটোমোবাইলসের ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৬ পয়সায়।
নাভানা সিএনজি: কোম্পানিটিকে বিদ্যমান ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়। গতকাল থেকেই কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নাভানা সিএনজির ইপিএস হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৯ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) নাভানা সিএনজির ইপিএস হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ২৪ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নাভানা সিএনজির ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ২৭ পয়সায়।