মে মাসে চীনের কয়লা আমদানি কমেছে ১৮ শতাংশ

বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক দেশ চীন। মে মাসে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কমেছে।

বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক দেশ চীন। মে মাসে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস। খবর রয়টার্স।

সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, অভ্যন্তরীণ সস্তা কয়লার প্রভাব ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে চীনে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে। এ কারণে জ্বালানি পণ্যটির আমদানিতে এ হ্রাস দেখা গেছে। মে মাসে চীন মোট ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে, গত বছর যা ছিল ৪ কোটি ৩৮ লাখ ২০ হাজার টন।

আরো জানায়, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে চীনের কয়লা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টনে, গত বছরের একই সময় যা ছিল ২০ কোটি ৪৯ লাখ টন। এ হিসাবে এ সময় আমদানি কমেছে ৮ শতাংশ।

এদিকে চীনে অভ্যন্তরীণভাবে কয়লা উৎপাদনও বেড়েছে। বছরের প্রথম চার মাসে উৎপাদন ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টনে।

বোহাই-রিম বে থার্মাল কয়লা মূল্যসূচক অনুযায়ী, মে মাসে ৫ হাজার ৫০০ কিলোক্যালোরি/কেজি তাপমাত্রার মাঝারি মানের কয়লার গড় মূল্য ছিল প্রতি টন ৬৩২ ইউয়ান (প্রায় ৮৭ দশমিক ৯১ মার্কিন ডলার)।

আরও