সিএপিএম আইবিবিএল ফান্ডের এনএভি ৮ টাকা ৮৩ পয়সা

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্যে চলতি ২০২৪-২৫ হিসাব বছরের ৩১ মার্চ শেষে ৮ টাকা ৮৩ পয়সায় দাঁড়িয়েছে।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্যে চলতি ২০২৪-২৫ হিসাব বছরের ৩১ মার্চ শেষে ৮ টাকা ৮৩ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৩৮ পয়সায়। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী ফান্ডের সব সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮৩১ টাকা এবং বাজারমূল্যে ৫৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৯৪ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ৩৮ পয়সা এবং বাজারমূল্যে ৮ টাকা ৮৩ পয়সা, নিট লাভ ৬২ লাখ ২৯ হাজার ৭১৮ টাকা এবং ইউনিটপ্রতি আয় ৯ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটির ট্রাস্টি কমিটি। আলোচ্য হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ৩০ জুন ২০২৪ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৬৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৮৫ পয়সা।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। আলোচ্য হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৩ লাখ টাকা। এ সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৩ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত বছরের ৩০ জুন শেষে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১১ টাকা ৪৩ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৮৪ পয়সায়।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফান্ডটির পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকা। এর মোট ইউনিট সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৫০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৬ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৩২ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ১২ শতাংশ ইউনিট রয়েছে।

আরও