বাংলাদেশে জেএমসির সব ধরনের যানবাহনের একক পরিবেশকের দায়িত্ব পেয়েছে আকিজ মটরস। এ উপলক্ষে গতকাল অটোমোবাইল অ্যান্ড এ্যাগ্রো-মেশিনারি ফেয়ারে জেএমসির পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়া আকিজ মটরসের পক্ষে ছিলেন সিইও শেখ আমিন উদ্দীন, চিফ বিজনেস কনসালট্যান্ট মো. সাইফুল ইসলাম হেলালী, জিএম (অপারেশন) মো. মঈনউদ্দীন আহমেদ ও হেড অব সেলস আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। অনুষ্ঠানে একটি গ্রুপ অব কোম্পানি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের জন্য ২০ ইউনিট জেএমসি যানবাহন একসঙ্গে ক্রয় করে। —বিজ্ঞপ্তি