ঈদে ব্যাংক কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আসন্ন দুল ফিতরের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংকে সীমিত পরিসরে লেনদেনের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে। ডিওএস সার্কুলার লেটার নং-১৫এর মাধ্যমে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে কতিপয় নির্দেশনা জারি করা হয়। পরে ২০ এপ্রিল ডিওএস সার্কুলার লেটার নং-১৬ এবং ২৮ এপ্রিল ডিওএস সার্কুলার লেটার নং-১৮ এর মাধ্যমে ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত সব নির্দেশনার সময়সীমা ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

আরও