সিমেন্ট খাতে বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরার চুক্তি

সম্প্রতি ঢাকার বসুন্ধরা সুপারগলফে ‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক এক অনুষ্ঠানে এমওইউ স্বাক্ষর হয়।

সিমেন্ট খাতে কৌশলগত বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি দক্ষতা বিনিময়ে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। এ অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান দুটি উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি ঢাকার বসুন্ধরা সুপারগলফে ‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক এক অনুষ্ঠানে এমওইউ স্বাক্ষর হয়। এ সময় বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং ইউফেং সিমেন্টের চেয়ারম্যান লেই ঝেনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এমওইউ অনুযায়ী, সিমেন্ট-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো। এছাড়া সহযোগিতার পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে আলোচনা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে এমসিএমপিএলসি ও বিআইসিএলের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদসহ প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউফেং সিমেন্টের পক্ষে ছিলেন উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং ও জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, এ অংশীদারত্ব বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি সিমেন্ট খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরি করবে।

আরও