দেশের বাজারে যাত্রা করল নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম

নাসির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নাসির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লোগো উন্মোচনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন নাসির গ্রুপের এমডি নাসিম বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাসির গ্রুপের উপদেষ্টা ও সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্থপতি, সারা দেশের পরিবেশক ও নাসির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও