ট্রাম্পের নিষেধাজ্ঞার পরই অ্যাপ স্টোরে শীর্ষে ‘ক্লড’

যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে ব্যবহারযোগ্য অ্যাপগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ক্লড’।

ট্রাম্প প্রশাসন সরকারি সংস্থায় এ স্টার্টআপের প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয় সম্প্রতি। এর মাত্র একদিন পরই শনিবার রাতে অ্যাপটি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। মূলত মার্কিন সরকারের পক্ষ থেকে এআই প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের চাপ থাকলেও অ্যানথ্রোপিক নিজেদের নৈতিক অবস্থানের কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করে আসছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের তৈরি মডেলগুলো নজরদারি বা যুদ্ধের কাজে ব্যবহার হতে দেয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানথ্রোপিকের কঠোর সমালোচনা করে সরকারি কাজে অ্যানথ্রোপিকের চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। খবর সিএনবিসি

আরও