দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং ও প্রাইম ফাইন্যান্স

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিআফআই) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গতকাল ১০ শতাংশ করে কমেছে।

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিআফআই) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গতকাল ১০ শতাংশ করে কমেছে। এতে কোম্পানি দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

গতকাল দরপতনের তালিকার শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং। দিন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ৩৬ পয়সায়, আগের কার্যদিবসে যা ছিল ৪০ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭৮ টাকা ৯৯ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির নিট দায় দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির নিট দায় দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭৯ পয়সায়।

গতকাল দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স। দিন শেষে কোম্পানিটির সর্বশেষ ও সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৮১ পয়সায়, আগের কার্যদিবসে যা ছিল ৯০ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৩১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৯৯ পয়সায়।

আরও