এসএস স্টিলের দর বেড়েছে ১৮ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের শেয়ারদর চলতি সপ্তাহের দুই কার্যদিবসে ১৮ শতাংশ বেড়ে ৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

আগের সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৪ টাকা ৯০ পয়সা। এতে শেয়ারটি চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষতালিকায় উঠে এসেছে।

এসএস স্টিল এখনো সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসএস স্টিল লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫ পয়সায়। আলোচ্য হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করার কারণে গত বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির শেয়ার ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে।

২০১৯ সালে এসএস স্টিল দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা।

রিজার্ভে রয়েছে ৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩২ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৯৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ৮৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬২ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও