লোহা ও ইস্পাত পণ্যে সুরক্ষা কর বজায় রাখবে মালয়েশিয়া

চীন ও জাপানের কিছু লোহা ও ইস্পাত পণ্যে সুরক্ষা কর বজায় রাখবে মালয়েশিয়া।

চীন ও জাপানের কিছু লোহা ও ইস্পাত পণ্যে সুরক্ষা কর বজায় রাখবে মালয়েশিয়া। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিবৃতি অনুযায়ী, চীন ও জাপান থেকে আমদানি করা ১ হাজার ৩০০ মিমির চেয়েও বেশি চওড়া কোল্ড রোলড কয়েল ধরনের লোহা ও অ্যালয়বিহীন ইস্পাতের ওপর সুরক্ষা শুল্ক বহাল রাখা হবে। সোমবার মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম থেকে এসব পণ্যের আমদানির ক্ষেত্রে সুরক্ষা শুল্ক প্রত্যাহার করা হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, এ শুল্ক আগামী পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। তবে চার দেশের ক্ষেত্রেই টিন মিল ব্ল্যাক প্লেট, অটোমোটিভ খাতে ব্যবহারের জন্য আমদানীকৃত পণ্য ও ট্রান্সফরমারে ব্যবহৃত ফিনওয়াল—এসব ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

তিনটি চীনা উৎপাদনকারী কোম্পানি যথাক্রমে ৪ দশমিক ৮২, ৪ দশমিক ৭৬ ও ৮ দশমিক ৭৪ শতাংশ হারে শুল্কের আওতায় পড়বে। অন্য সব চীনা উৎপাদন ও রফতানিকারকদের ওপর ২৬ দশমিক ৩৮ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। জাপানি রফতানিকারকদের ক্ষেত্রে শুল্কের হার হবে ২৬ দশমিক ৩৯ শতাংশ।

আরও