ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর কমেছে ২৭ শতাংশ

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১৮ টাকা ৪২ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১২ টাকা ৩২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৩১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ছিল ৯ টাকা ২৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৬২ টাকা ২৪ পয়সায়।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল বি মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ফোর’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ হাজার ৯৩১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬। এর ৪১ দশমিক ৫৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯২, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও