ফিউচার মার্কেটে গত ফেব্রুয়ারিতে পণ্যটির দাম ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এটি গত ১০ মাসের মধ্যে মালয়েশীয় পাম অয়েলের সবচেয়ে বড় মাসিক দরপতন। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম গত শুক্রবার টনপ্রতি ৩৫ রিংগিত বা দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪০ রিংগিতে (১ হাজার ৩৯ ডলার ৯ সেন্ট)। যদিও আগের কার্যদিবস বৃহস্পতিবার পণ্যটির দাম ১ শতাংশ কমেছিল।
রয়টার্স জানিয়েছে, পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার ৭৬ থেকে ৪ হাজার ৯৫ রিংগিত হতে পারে।