মূলত কারিগরি কারণে ব্যবসায়ীদের আগাম শেয়ার কেনার হিড়িক এবং যুক্তরাষ্ট্রের ইতিবাচক কিছু বাজার প্রতিবেদনের কারণে এ মূল্যবৃদ্ধি ঘটেছে। খবর ফাইবার টু ফ্যাশন।
বাজারের তথ্যানুযায়ী, আগামী জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলার দাম বেড়ে ৭২ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম কমে ৭১ ডলার শূন্য ১ সেন্টে নেমেছিল, যা গত ১ এপ্রিলের পর সর্বনিম্ন। অন্যদিকে ডিসেম্বর মেয়াদের চুক্তিতে তুলার দাম বেড়ে প্রতি পাউন্ড ৭৬ ডলার ৩৯ সেন্টে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা জানান, মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) দুটি প্রধান প্রতিবেদন এ মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। সাপ্তাহিক রফতানি প্রতিবেদনে দেখা গেছে, বাজারে তুলার ব্যাপক চাহিদা রয়েছে এবং মোট নিট বিক্রি ৫ লাখ ১১ হাজার ৫৩২ বেলে পৌঁছেছে। এছাড়া জুনে বিশ্ব কৃষি সরবরাহ ও চাহিদা প্রাক্কলন প্রতিবেদনে আগামী মৌসুমের জন্য বৈশ্বিক সমাপনী মজুদ ৭ লাখ ১১ হাজার বেল কমানো হয়েছে। মজুদ হ্রাসের এ পূর্বাভাস আগামী মাসগুলোয় বিশ্ববাজারে তুলা সরবরাহ কমে যাওয়ার ইঙ্গিত দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কম হওয়ার খবরও বৈশ্বিক পণ্যবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।