সাপ্তাহিক দরপতনের শীর্ষে আর্থিক খাতের শেয়ার

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরপতনে আর্থিক প্রতিষ্ঠান খাতের আধিক্য দেখা গেছে।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরপতনে আর্থিক প্রতিষ্ঠান খাতের আধিক্য দেখা গেছে। আলোচ্য সপ্তাহে দরপতনের শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে সাতটিই ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইতে দরপতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে আর্থিক প্রতিষ্ঠান খাতের সাতটি কোম্পানি হলো পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

এর মধ্যে পিপলস লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে সবচেয়ে বেশি ২৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৪২ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৫৮ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ২৬ দশমিক ৯৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ২৬ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে।

চতুর্থ স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর কমেছে ২৫ দশমিক ৪২ শতাংশ। পঞ্চম স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর গত সপ্তাহে ২৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে। ষষ্ঠ স্থানে থাকা বিআইএফসির শেয়ারদর ২৩ দশমকি ৫৩ শতাংশ কমেছে। আর দশম স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ কমেছে।

আরও