প্রায় ১ শতাংশ বেড়েছে সূচক

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। তবে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ১৮ শতাংশের বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বেলা ১১টার পর থেকে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে আবারো ঊর্ধ্বমুখী হয় সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৭৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৮ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮৮ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রবি অাজিয়াটার শেয়ার।

ডিএসইতে গতকাল ৭৭৮ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে যা ছিল ৯৪৯ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৪০১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৮২টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ৬৫টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ৯ দশমিক ১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৫ শতাংশ।

গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে। এছাড়া সিরামিক খাতে ৩ দশমিক ১ শতাংশ, জীবন বীমা খাতে ২ দশমিক ৫, ভ্রমণ ও অবকাশ খাতে ২ দশমিক ৪ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৯১ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ১৬টির বাজারদর। গতকাল সিএসইতে ১২ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৪ কোটি ৪৬ লাখ টাকা।

আরও