রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় সিলেটে আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন

‘বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন’ প্রতিপাদ্যে গতকাল সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রন্ধন শিল্পের উন্নয়ন, শেফদের দক্ষতা বৃদ্ধি ও প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে সিলেটে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬’। রাঁধুনী ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট বিভাগের পাঁচ শতাধিক শেফ ও রন্ধন শিল্পী অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, রান্নাবিষয়ক পরামর্শ ও কুইজ প্রতিযোগিতা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন’ প্রতিপাদ্যে গতকাল সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কনভেনশন সেন্টার থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা পর্বে রান্নার বিভিন্ন কৌশল, খাবারের মান বজায় রাখা এবং রন্ধন শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে রাঁধুনী ব্র্যান্ড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘আমরা ২৫ বছর ধরে গুণগত মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছি।’ শেফদের সঙ্গে রাঁধুনী ব্র্যান্ডের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ আস্থা ও বিশ্বাসের সম্পর্ক অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শীর্ষ প্রতিযোগী অভিরূপ কুমার সিং বলেন, ‘শেফদের প্রতিভা বিকাশ ও নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য ‘সেরা রাঁধুনী’ দেশের অন্যতম বড় প্লাটফর্ম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শেফরা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।’ তিনি শেফদের প্রতিযোগিতাটিতে অংশ নিয়ে প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে পাঁচ শতাধিক শেফের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়।

আরও