দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৩৯ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রেনাটা পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ট্রাস্ট ব্যাংক পিএলসি ও মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৩০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০৪ টাকায়।। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪০১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৭৮ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ জিকিউ বলপেনের ১১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রামীণফোনের ৮ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রেনাটার ৭ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের ৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪০ টাকা ৭০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনেজ স্টিলের ৩ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ও মেঘনা ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।