দেশ গার্মেন্টসের দর বেড়েছে সাড়ে ১৪%

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ।

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৭৫ টাকা ৮০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৬৬ টাকা ২০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৪৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৬ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে দেশ গার্মেন্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৪৫ পয়সায়।

দেশ গার্মেন্টসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের পথিকৃৎ দেশ গার্মেন্টস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২। এর মধ্যে ৫৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাছে ৩ দশমিক ১১ ও বাকি ৪১ দশমিক ৯০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

আরও