সমুদ্রপথে রাশিয়ার শস্য রফতানি নিম্নমুখী

রাশিয়ার সমুদ্রপথে শস্য রফতানি আগস্টে ৫৩ লাখ টনে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ কম।

রাশিয়ার সমুদ্রপথে শস্য রফতানি আগস্টে ৫৩ লাখ টনে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ কম। গত মঙ্গলবার প্রকাশিত শিল্পসংশ্লিষ্ট সূত্রের শিপিং ডাটায় এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

গত মৌসুমে রাশিয়ার মোট শস্য রফতানির প্রায় ৯০ শতাংশই এসেছিল সমুদ্রপথে। চলতি মৌসুমের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) সমুদ্রপথে মোট রফতানি দাঁড়িয়েছে ৮০ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ কম।

তথ্য অনুযায়ী, কৃষ্ণসাগরীয় টার্মিনাল দিয়ে রাশিয়ার প্রায় ৯০ শতাংশ শস্য রফতানি হয়। আগস্টে এ পথে রফতানি ১৭ দশমিক ৬ শতাংশ কমে ৪৯ লাখ টনে দাঁড়ায়। অন্যদিকে কাস্পিয়ান সাগরপথে রফতানি বেড়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ। এ পথ দিয়ে মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ টনে।

বাল্টিক সাগরপথে রাশিয়া প্রধানত আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোয় শস্য সরবরাহ করে। আগস্টে এ পথে রফতানি কার্যত বন্ধ হয়ে গেছে।

আরও