চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন

বিপিসির জ্বালানি তেল সরবরাহের প্রক্রিয়া শুরু

চলতি মাসের গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইআরএল থেকে ডিজেল পাম্প করা হয়েছে। রোববার এই ডিজেল কুমিল্লা পার হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকার গোদনাইল পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত ১১ ফেব্রুয়ারি প্রায় দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) পাইপলাইন থেকে। এই জ্বালানি রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পর্যন্ত পৌঁছেছে। আগামী মঙ্গলবার গোদনাইল ডিপোতে এই ডিজেল পৌঁছানোর কথা আছে। সেখান থেকে ফতুল্লায় নিয়ে যাওয়া হবে এই তেল।

পাইপলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুল হক বণিক বার্তাকে বলেন, চলতি মাসের গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইআরএল থেকে ডিজেল পাম্প করা হয়েছে। রোববার এই ডিজেল কুমিল্লা পার হয়েছে। সবমিলিয়ে এই পাইপলাইন পূর্ণ করতে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল প্রয়োজন হবে। এই জ্বালানি আনুষ্ঠানিকভাবে পাঠানো হচ্ছে না। লাইন প্যাকিং করার জন্য এবং পাইপলাইন ক্লিয়ার করতে এই জ্বালানি পাম্প করা হয়েছে। তবে এই জ্বালানি পাইপলাইন উদ্বোধন করার কথা আছে এপ্রিল মাসে।

বিপিসির কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপন করা হয়। এই পাইপলাইনের ফলে জ্বালানি পরিবহনে বড় অংকের টাকা সাশ্রয় হবে। জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নিলেও নানা সংকট মোকাবেলা করে ২০২২ সালে পাইপলাইনের কাজ শেষ হয়।

আরও