তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি দীর্ঘমেয়াদে ‘বিবি টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ ব্যাংক ঋণের অবস্থান এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৫ পয়সা।
৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৯ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২২ পয়সায়।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২। এর ৩০ দশমিক ২৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৭৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৭০ থেকে ১৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।