এনআরবি ব্যাংক পিএলসির ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে, যা চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কাটার মাধ্যমে এ অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এস কে মতিউর রহমান এবং এমডি ও সিইও তারেক রিয়াজ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।