বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা বিনিয়োগকারী খাইশি গ্রুপ।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা বিনিয়োগকারী খাইশি গ্রুপ। এর অংশ হিসেবে ৪০ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য গতকাল বেপজা ও খাইশি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় অন্তর্বাস (ল্যানজেরি) ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও