ইন্দোনেশিয়া ২০২৫ সালে ২৬ লাখ ৭০ হাজার টন পরিশোধিত চিনি উৎপাদন করেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
কৃষি মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়া সরকারের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে পরিশোধিত চিনি উৎপাদন ৩২ লাখ ৭০ হাজার টনে উন্নীত করা। এ উদ্যোগের উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও চিনি আমদানি কমানো।
ইন্দোনেশিয়ার কৃষি বিশ্লেষকরা জানিয়েছেন, দেশটির চিনি খাত সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কার্যকর হলে স্থানীয় বাজারে চিনি সরবরাহ বাড়বে। তবে এ লক্ষ্য অর্জন করতে হলে উৎপাদন প্রযুক্তি আধুনিকীকরণ, আবাদি জমি সম্প্রসারণ এবং কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া স্থানীয় চিনি মিলগুলোয় লজিস্টিক ও গুদামজাতকরণ ব্যবস্থার উন্নয়নও জরুরি।