আরো ৬ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রায় দেড় মাস পর আবারো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

সেই ধারাবাহিকায় গতকাল আরো ৬ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রতি ডলারে দর ধরা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে গত সপ্তাহেও একই দরে দুইদিনে মোট ১২ কোটি ডলার কেনা হয়েছিল। ধারাবাহিকভাবে বাজার থেকে ডলার সংগ্রহের এ পদক্ষেপের ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে দেশীয় মুদ্রার (টাকা) তারল্য প্রবাহও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, নতুন করে ডলার কেনার পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।

আরও