রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে অপসারণ করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী ) কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে সুপারিশ ও সম্মতি প্রদান করা হয়েছে।
ওয়াহিদুল ইসলামের নিয়োগ বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ওয়াহিদুল ইসলামকে।