বাংলাদেশ নৌবাহিনীর খাদ্যসহায়তা বিতরণ

করোনা মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করছে নৌবাহিনী। নৌবাহিনীর সদস্যরা গতকাল রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করেন। খাদ্যসহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঢাকার পাশাপাশি খুলনা, চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় অনুরূপ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

করোনা মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করছে নৌবাহিনী। নৌবাহিনীর সদস্যরা গতকাল রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করেন। খাদ্যসহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঢাকার পাশাপাশি খুলনা, চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় অনুরূপ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর কার্যক্রম চলমান থাকবে।আইএসপিআর

আরও