রুশ জ্বালানি কোম্পানির অংশীদারত্ব বিক্রি করছে টোটালএনার্জিস

রুশ জ্বালানি কোম্পানির অংশীদারত্ব বিক্রি করছে টোটালএনার্জিস। রাশিয়ার বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি টারনেফটেগ্যাজে ফরাসি জ্বালানি জায়ান্টের ৪৯ শতাংশ মালিকানা রয়েছে।

রুশ জ্বালানি কোম্পানির অংশীদারত্ব বিক্রি করছে টোটালএনার্জিস। রাশিয়ার বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি টারনেফটেগ্যাজে ফরাসি জ্বালানি জায়ান্টের ৪৯ শতাংশ মালিকানা রয়েছে। অংশীদারত্ব আরেক রুশ প্রতিষ্ঠান নোভাটেকের কাছে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাশিয়ার বৃহত্তম স্বাধীন প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে চূড়ান্ত চুক্তিও স্বাক্ষর করেছে টোটাল।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথাগত শর্তসাপেক্ষে আগামী মাসে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। যদিও চুক্তিটির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রাশিয়ার বিস্তৃত খাতজুড়ে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এরই অংশ হিসেবে রাশিয়ায় কার্যক্রম থেকে বেরিয়ে আসছে একের পর এক পশ্চিমা প্রতিষ্ঠান। ফরাসি জ্বালানি প্রতিষ্ঠানটিও পথ অনুসরণ করল।

টোটালএনার্জিস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নির্দেশনা অনুসারে, লেনদেন অনুমোদনের জন্য আগস্ট রুশ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। পরবর্তী সময়ে ২৫ আগস্ট চুক্তিটি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।

টোটালএনার্জিস ইউক্রেন রুশ আগ্রাসনের নিন্দা করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জানিয়েছে, টোটাল বর্তমান ভবিষ্যতের ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে মেনে চলবে। এমনকি রাশিয়ায় থাকা সম্পদ ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও নীতি থেকে পিছু হটবে না সংস্থাটি। গত মার্চে প্রতিষ্ঠানটি বলেছিল, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর রাশিয়ায় নতুনভাবে কোনো বিনিয়োগ করা হবে না।

সাইবেরিয়ার ইয়ামাল এলএনজি টার্মিনাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহ সুরক্ষিত করতে সহায়তা করবে বলেও জানিয়েছে সংস্থাটি। টোটাল বলেছে, দীর্ঘমেয়াদি চুক্তির কাঠামোর আওতায় ইউরোপে গ্যাস সরবরাহ চালিয়ে যাওয়া হবে। ইউরোপের সরকারগুলো রুশ গ্যাসের ওপর নিষেধাজ্ঞা না দেয়া পর্যন্ত এটি চলমান রাখা হবে। পাশাপাশি ইউরোপে জ্বালানি সরবরাহের বাইরে থাকা রুশ কার্যক্রম ধীরে ধীরে স্থগিত করা হবে। সিদ্ধান্তের আওতায় রাশিয়ার স্থানীয় বাজারে জ্বালানি তেল সরবরাহ করা গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানের অংশীদারত্বের পাশাপাশি লুব্রিক্যান্ট ব্যাটারির মতো অন্য স্থানীয় ব্যবসাও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত মাসে সংস্থাটি মস্কোভিত্তিক রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেল কোম্পানি জারুবেজনেফটের কাছে খারিয়াগা জ্বালানি তেল প্রকল্পে থাকা অবশিষ্ট ২০ শতাংশ অশীদারত্ব বিক্রির ঘোষণা দেয়। চলতি মাসের শুরুর দিকে লেনদেনটি চূড়ান্ত হয়।

আরও