সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস ২০২৭ সালের মধ্যে আরো ১০ হাজার কর্মসংস্থান কমাতে পারে। ব্যাংকটি এ সংখ্যা নিশ্চিত করেনি। তবে জানিয়েছে, সুইজারল্যান্ডসহ বিশ্বব্যাপী ছাঁটাই যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হবে। কয়েক বছর ধরে ধীরে ধীরে পদ কমানো হবে। বেশির ভাগ ক্ষেত্রে প্রাকৃতিক অবসান, আগাম অবসর, অভ্যন্তরীণ বদলি ও বাইরের কাজ নিজস্বভাবে পরিচালনার মাধ্যমে কর্মী সংখ্যা কমানো হবে। ক্রেডিট সুইস অধিগ্রহণের পর ইউবিএস এরই মধ্যে কর্মী সংখ্যা কমাচ্ছে। সম্ভাব্য নতুন ছাঁটাই মোট কর্মীর প্রায় ৯ শতাংশ। ২০২৪ সালের শেষে ব্যাংকটির কর্মী সংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। সুইস দৈনিক জোনটাগসব্লিক এসব তথ্য জানিয়েছে। সূত্র: রয়টার্স