চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন কমেছে

শক্তিশালী মুনাফা ও রফতানি বৃদ্ধির কারণে চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন বাড়ার প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা।

শক্তিশালী মুনাফা ও রফতানি বৃদ্ধির কারণে চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন বাড়ার প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা। তবে এ সময় দেশটিতে ধাতবপণ্যটির উৎপাদন মার্চের তুলনায় ৭ শতাংশ কমেছে। যদিও উৎপাদনের মাত্রা এখনো তুলনামূলক বেশি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। দেশটি গত মাসে মোট ৮ কোটি ৬০ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের এপ্রিলের তুলনায় প্রায় সমান এবং মার্চের ৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম।

এপ্রিলের হিসাব অনুযায়ী, চীন এ সময় দৈনিক গড়ে প্রায় ২৮ লাখ ৭০ হাজার টন ইস্পাত উৎপাদন করেছে। মার্চে দৈনিক গড় উৎপাদনের পরিমাণ ছিল ২৯ লাখ ৯০ হাজার টন। গত বছরের এপ্রিলে চীন দৈনিক গড়ে ২৮ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিলের জরিপ অনুযায়ী, এপ্রিলে প্রায় ৫৬ শতাংশ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় ছিল। মার্চে এ হার ছিল ৫৩ শতাংশ।

আরও