এতে মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন অঞ্চলে উৎপাদন কমে যাওয়ার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) ২৩ জুলাই প্রকাশিত তথ্যে এ কথা জানানো হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও দ্য বিজনেসলাইন।
সংস্থাটির তথ্যানুযায়ী, গত জুনে ৭০টি দেশ মোট ১৫ কোটি ৫৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছর ছিল ১৫ কোটি ৩১ লাখ টন।
বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে অর্থনৈতিক মন্দা এবং সার্বিক উৎপাদনে মন্থরগতি সত্ত্বেও উদীয়মান বাজারগুলোয় ইস্পাতের শক্তিশালী চাহিদার জানান দিচ্ছে। জুনে চীনের ইস্পাত উৎপাদন মাত্র দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশটির সার্বিক উৎপাদন কমেছে ৩ শতাংশ।
আঞ্চলিক প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল আফ্রিকা। নতুন কারখানা স্থাপন ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় জুনে মহাদেশটিতে ইস্পাত উৎপাদন ২০ শতাংশ বেড়ে ২২ লাখ টনে পৌঁছেছে। একই সময়ে উত্তর আমেরিকায় উৎপাদন ৫ শতাংশ বেড়ে ৯৫ লাখ টনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন আমদানিনীতি বাস্তবায়নের ফলে ইউরোপীয় মিলগুলোর ক্রয়াদেশ বাড়ায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) উৎপাদন ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন হয়েছে।
অন্যদিকে ভূরাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উৎপাদন ১৩ দশমিক ৪ শতাংশ কমে ৪০ লাখ টনে নেমে এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়া এবং কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসভুক্ত (সিআইএস) দেশগুলোয় উৎপাদন ২ দশমিক ২ শতাংশ কমে ৬৮ লাখ টন হয়েছে।
বিশ্বের মোট ইস্পাত উৎপাদনের প্রায় তিন-চতুর্থাংশ আসে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে। জুনে এ অঞ্চলে উৎপাদন ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ কোটি ৫২ লাখ টন হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ ভারতে জুনে উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ কোটি ৪১ লাখ টন ছুঁয়েছে। সরকারি অবকাঠামো খাত ও শিল্প উৎপাদনে বড় অংকের বিনিয়োগের কারণে চলতি বছরের প্রথমার্ধে ভারতে মোট উৎপাদন ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৮ কোটি ৭০ লাখ টনে উন্নীত হয়েছে।
শীর্ষ ১০ উৎপাদনকারী দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে ভিয়েতনাম। দেশটিতে জুনে উৎপাদন ২৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৬ লাখ টন হয়েছে। অন্য দেশের মধ্যে জার্মানিতে ৯ দশমিক ৫ শতাংশ, তুরস্কে ১৪ দশমিক ৭ ও যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৫ শতাংশ উৎপাদন বেড়েছে।
চলতি বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে মোট অপরিশোধিত ইস্পাত উৎপাদন দশমিক ৭ শতাংশ কমে ৯৩ কোটি ১৫ লাখ টনে নেমে এসেছে।