অক্টোবর

চীনের শিল্প খাতে মুনাফা কমেছে ৫.৫ শতাংশ

চীনা শিল্প খাতের সম্মিলিত মুনাফা ২০২৪ সালের একই সময়ের তুলনায় গত মাসে কমেছে ৫ দশমিক ৫ শতাংশ।

চীনা শিল্প খাতের সম্মিলিত মুনাফা ২০২৪ সালের একই সময়ের তুলনায় গত মাসে কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। বার্ষিক ২ কোটি ইউয়ান বা প্রায় ২৮ লাখ ২০ হাজার ডলারের সমপরিমাণ টার্নওভারধারী প্রতিষ্ঠানের ওপর পরিচালিত সমীক্ষার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস। খবর আনাদোলু।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ায় চলতি বছর চীনের শিল্প খাত বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে রফতানিনির্ভর খাতগুলোয়।

পরিসংখ্যান অনুসারে, বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) বার্ষিক ভিত্তিতে শিল্প খাতে গড় মুনাফা ছিল আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। তবে মে-জুলাইয়ে মুনাফার পরিবর্তে লোকসানের দেখা পায় খাতটি, যার গড় হার ছিল ১ দশমিক ৭ শতাংশ।

এরপর আগস্টে ২০ দশমিক ৪ ও সেপ্টেম্বরে ২১ দশমিক ৬ শতাংশ মুনাফা বাড়ায় গড় মুনাফা পৌঁছায় ৩ দশমিক ২ শতাংশে। কিন্তু অক্টোবরে মুনাফার গড় নেমে আসে ১ দশমিক ৯ শতাংশে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্কবৃদ্ধি সাম্প্রতিক মাসগুলোয় দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। তবে সাম্প্রতিক বাণিজ্য আলোচনার পর কোম্পানিগুলোর মুনাফা পুনরায় গতি ফিরে পেতে শুরু করেছে।

আরও