কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, ইনটেক লিমিটেড ও মনোস্পুল বাংলাদেশ পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, ইনটেক লিমিটেড ও মনোস্পুল বাংলাদেশ পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

মাগুরা মাল্টিপ্লেক্স: ডিএসইতে গত ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৭ টাকা ২০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১২ টাকা ৪০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৯ পয়সায়।

ইনটেক লিমিটেড: ডিএসইতে ৮ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২০ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৬ টাকা ২০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ দশমিক ৪৩ শতাংশ।

মনোস্পুল বাংলাদেশ: ডিএসইতে গত ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৯ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১৯ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ দশমিক ৮৭ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মনোস্পুল বাংলাদেশের ইপিএস হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৭৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মনোস্পুল বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৪৯ পয়সায়।

আরও