বড়পুকুরিয়া খনি থেকে দেড় মাস পর কয়লা উত্তোলন শুরু

দেশের একমাত্র কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে দীর্ঘ দেড় মাস পর কয়লা উত্তোলন শুরু হয়েছে।

দেশের একমাত্র কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে দীর্ঘ দেড় মাস পর কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকাল থেকে ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা তোলার কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরনো কোল ফেজ থেকে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

বড়পুকুরিয়া কয়লা খনির অপারেশন মাইনিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বণিক বার্তাকে বলেন, ‘পুরনো ফেজে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এরই মধ্যে ১৪০৬ নম্বর নতুন ফেজটির উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। তাই শনিবার থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে।’

এ কর্মকর্তা আরো জানান, নতুন ১৪০৬ নম্বর ফেজটি খনির চতুর্থ স্লাইসের ৩ নম্বর ফেজ। প্রথম সপ্তাহে দৈনিক দেড় হাজার থেকে দুই হাজার টন এবং পরবর্তী সময়ে দৈনিক তিন থেকে সাড়ে তিন হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে এ কয়লা সরবরাহ করা হবে।

আরও